নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখার দাবি নূরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২০:৪৪

সভায় বক্তব্য রাখছেন নূর

সরকার যে অবস্থায় আছে, সেখান থেকে সহজেই স্কিপ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর। তিনি বলেন, ‘সরকার যে দাঁড়িয়েছে, সেখান এক্সিটের রাস্তাই হলো অতিদ্রুত সময়ের মধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা ঠিক করে সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা।’ এজন্য সরকারকে দেশের সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান নূর।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চার সংগঠনের এক আলোচনা সভায় নূর এসব কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র, শ্রমিক ও যুব অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা ও গণসংহতি আন্দোলন এ সভার আয়োজন করে।
সভায় নূর জানান, চারটি সংগঠন মিলে একটি বৃহত্তর ঐক্যের দিকে এগোচ্ছেন তারা। তার মন্তব্য, ‘আমরা চারটি সংগঠন মিলে বৃহত্তর মুক্তির লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি। বৃহত্তর ঐক্য আর আন্দোলন ছাড়া এই জাতির মুক্তি হবে কিনা আমি জানি না।’
আরও পড়ুন: জোনায়েদ সাকি ও নুরের নেতৃত্বে নতুন জোট আসছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে তামাশা বলে উল্লেখ করেন নূর। তিনি বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনীতির বাইরেও সাধারণ মানুষের ঐক্যের বিকল্প নেই।’
আলোচনায় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা অপেক্ষা করছি গণতন্ত্রকে কবরে নেবে নাকি শ্মশানে নেওয়া হবে।’
অনুষ্ঠানে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘স্বাধীনতার ইতিহাস থেকে মওলানা ভাসানীকে বিলীন করে দেওয়ার চেষ্টা হয়। এমনকি তাজউদ্দীন সাহেবকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়। ভাসানীই বাংলাদেশ, এটা বলতে হবে।’
আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল ও রাষ্ট্রচিন্তার দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম