এলডিপি’র একাংশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:১৮

এলডিপি সাবেক হুইপ আবদুল করিম আব্বাসীকে সভাপতি ও  শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র (একাংশ) ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দলের নতুন মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।

শাহাদাত হোসেন সেলিম জানান, গত ৪ জানুয়ারি এলডিপি'র কাউন্সিল অধিবেশনে সভাপতি, মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়। করোনাভাইরাস সংক্রমণের কারণে তখন কমিটি পূর্ণাঙ্গ হয়নি। রবিবার পুরো কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কলেবর আরও বৃদ্ধি করা হবে।

পূর্ণাঙ্গ কমিটির অপর সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আবদুল গনি (সাবেক এমপি), সহ-সভাপতি তৌহিদুল আনোয়ার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, যুগ্ম মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, চাষী এনামুল হক, আরিফুল কামাল, সাহাবুদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন, দফতর সম্পাদক আতিকুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ঢাকা), সাফায়াত হোসেন (চট্টগ্রাম), হালিম রাজ (রাজশাহী), শাহরিয়ার জামিল (খুলনা), শাহরিয়ার পাশা (সিলেট), শাহিন হাওলাদার (বরিশাল), কামরুজ্জামান খান (রংপুর), শফিকুল ইসলাম সেন্টু (ময়মনসিংহ), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল প্রধান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জাফরুল্লাহ (সাংবাদিক), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল আনোয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার সফিউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. রমিজউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ আরমান হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাইদ, যুব বিষয়ক সম্পাদক বিএম সায়দুল হক, নির্বাহী সদস্য আফজাল হোসেন, সোহরাব হোসেন, মাইনুল ইসলাম, আজিজুল হক, ফরিদুল আলম, জানে আলম, এরশাদ আলী, খায়রুল আলম, মোবারক হুসাইন, নুরুন্নবী খন্দকার, নজরুল ইসলাম, জসিমউদ্দিন মজুমদার, সাহেদ হোসেন, আবদুর রশিদ সরকার, মাস্টার মাঈন উদ্দিন, জহিরুল আলম স্বপন।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক