‘পদ্মা সেতু যেন তাদের সম্পদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৮

মির্জা ফখরুল পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মনে হয় যে, তাদের পৈত্তিক সম্পত্তি দিয়ে তৈরি করেছে। একজন বলছেন যে, ওপর দিয়ে যাবে না, নিচ দিয়ে যাবে বিএনপি। অ্যাজ ইফ এটা তাদের সম্পদ। এটা মানুষের পকেট কেটে কেটে কিন্তু নেওয়া হচ্ছে। প্রত্যেকটি মানুষ এখানে ট্যাক্স দিচ্ছে। যেখানে এক টাকা ট্যাক্স দিতো সেখানে ১০ টাকা ট্যাক্স দিচ্ছে।’

সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন।

এ প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, ‘আমরা সবসময় উন্নয়নের পক্ষে, আমাদের দলই হচ্ছে উন্নয়নের পক্ষে, সৃজনশীলতার পক্ষে। আমরা কখনওই কোনও নেগেটিভ রাজনীতি করি না। আমরা পজিটিভ পলিটিক্স করি। আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চাই, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। সেটা বলতে গেলেই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে যায়।’

তিনি বলেন, ‘এদেশের উন্নয়নের শুরুটা হচ্ছে বিএনপিকে দিয়ে। আজকে যে বিদেশ থেকে যে রেমিট্যান্স আসছে, এই রেমিটেন্স শুরুর প্রক্রিয়াটা জিয়াউর রহমান সাহেবের সময় থেকে। আজকে যে গার্মেন্টসের ওপর ভিত্তি করে যেটা দাঁড়িয়েছে সেটাও পুরোপুরি ভিত্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে।

আজকে কোনও একটা ব্রিজ তৈরি হওয়া, কোনও একটা রাস্তা তৈরি হওয়াকেই উন্নয়ন মনে করা যাবে না। উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের আর্থিক অবস্থার কতটুকু পরিবর্তন হলো এটা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বিএনপির নীরবতার বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ দুইটো। একটি হচ্ছে মানুষের জীবন রক্ষা করা করোনার হাত থেকে। ভ্যাকসিন সরবারহ করা এবং যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা করা। দ্বিতীয়টি হচ্ছে গণতন্ত্রকে মুক্ত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা। এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ।’

 

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম