মানুষ ওষুধ ও চিকিৎসা ছাড়া আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছেন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৬:২৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:২৪

জিএম কাদের দেশের সাধারণ মানুষ ওষুধ ও চিকিৎসা ছাড়াই মহান আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের দেশে মৃত্যুর হার কম। যেখানে চিকিৎসা নেই, হাসপাতালে বেড নেই, প্রয়োজনীয় চিকিৎসক নেই সেখানে মৃত্যুর হার কম হলে মন্ত্রীর কৃতিত্ব কী? দেশের সাধারণ মানুষ ওষুধ ও চিকিৎসা ছাড়াই মহান আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছেন। আবার যারা শারীরিকভাবে দুর্বল তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন।’

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির প্রতিনিধি সভায় জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে সাধারণ মানুষের জন্য করোনার কোনও চিকিৎসা নেই। রাজধানীর বড় কয়েকটি হাসপাতালে কিছু চিকিৎসা থাকলেও দেশের জেলা ও উপজেলা পর্যায়ে করোনার কোনও চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা আছে, কিন্তু তা অত্যন্ত ব্যয় বহুল। দেশের ৯০ ভাগ মানুষের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই।’

জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাকির হোসেন মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু,  প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের