জাপার প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সক্রিয় বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২১, ১৮:৩৭আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২০:৩২

এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানান বিদিশা সিদ্দিক ও এরিক এরশাদ জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সক্রিয় রয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিকের মা বিদিশা। শুক্রবার (১ জানুয়ারি) তিনি ও তার ছেলে এরিকসহ কয়েকজন মিলে রংপুরে এরশাদের কবর জিয়ারত করেন। একই দিন সন্ধ্যায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা করেন বিদিশা ও এরিক। সভায় এরশাদের জীবনের নানা প্রসঙ্গ তুলে ধরে কথা বলেন বক্তারা। 

শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান বিদিশা।

এরশাদের সমাধিস্থলে মায়ের সঙ্গে এরিক এরশাদ এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতেও কেক কেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। ওই অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বিদিশা সিদ্দিক, এরিক এরশাদসহ অনেকে ছিলেন। কেক কাটার পর পার্টির প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট পার্কে আলোকসজ্জা করা হয়েছে বলে জানান বিদিশা।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে মারা যান এরশাদ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক