বীর মুক্তিযোদ্ধারের লেখা সংকলন করবে বিএনপি: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন সময়ে নানা দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রচনা প্রকাশ করা হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে চলতি বছরে এসব সংকলন প্রকাশ করা হবে।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রকাশনা উপ-কমিটির সভায় নোমান এসব কথা জানান।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘স্বাধীনতার আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ঐতিহাসিকভাবে যেসব নেতা আমাদের মাঝে এখনও সুস্থ স্বাভাবিকভাবে আছেন, তাদের লেখা প্রকাশিত বই এবং নতুন লেখা সংগ্রহ করা হবে। প্রকাশনা কমিটির পক্ষ থেকে সংগৃহীত লেখা নিয়ে বই প্রকাশ করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন— হাবিবুল ইসলাম হাবিব, আব্দুস সালাম, শামসুজ্জামান দুদু, ইসমাইল জাবিউল্লাহ, অধ্যাপক শাহিদা রফিক, কামরুজ্জামান রতন, অধ্যক্ষ সেলিম ভূইয়া, আজিজুল বারি হেলাল, শিরীন সুলতানা প্রমূখ।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার রাত সাতটায় চট্টগ্রাম বিভাগীয় কমিটি, ৯ জানুয়ারি কুমিল্লা বিভাগীয় ও খুলনা বিভাগ, ১০ জানুয়ারি ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের বৈঠক হবে। ১২ জানুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠক হবে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকালে কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও উপ-কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় সভাপতিত্বে করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম