বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৪:৩৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:৫১

বিএনপি করোনার ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে। করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছিল, তারাই এখন ভ্যাকসিন নিয়ে নতুন করে অপপ্রচার শুরু করছে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) তার সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিটি মৃত্যু বেদনার, করোনায় একটি মৃত্যুও কামনার নয়। প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। নানা উদ্যোগ গ্রহণ করে দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন-জীবিকা সচল রেখেছেন তিনি। করোনায় কিছু মৃত্যু হলেও প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের কারণে আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার এত দ্রুতগতিতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলেই বিএনপির আজ গাত্রদাহ হচ্ছে। সরকারের জননন্দিত কাজের প্রশংসা বিএনপির অভিধানে নেই।’

সরকার শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা পরিস্থিতি ব্যবস্থাপনার মতো টিকা সংগ্রহ এবং টিকা প্রদানের কার্যক্রমও স্বচ্ছতা ও সফলতার সঙ্গে শেষ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্রোহীদের মদদ দিলে মনোনয়ন ও দলের পদ দেওয়া হবে না

স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভা অনেক গুরুত্ব বহন করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ইতোপূর্বে স্থানীয় সরকার বা অন্য কোনও নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বা এখনও করছেন, কিংবা ভবিষ্যতে করবেন, তাদের দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে না বা হবে না। এ বিষয়ে দলীয় সভাপতি ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা হচ্ছেন তাদের ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আর কোনও সুযোগ থাকবে না।’

স্থানীয় সরকার নির্বাচনে কোনও কোনও দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দেওয়ার অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘ভবিষ্যতে মনোনয়ন এবং গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্টদের দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান। অন্যথায় এসব সংগঠন বিরোধী কাজ ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।’

এ ধরনের অভিযোগে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারী দেন ওবায়দুল কাদের।  যেসব নেতাকর্মী দলের সিদ্ধান্ত মানবেন না, তারা ভবিষ্যতে শুধু মনোনয়ন বঞ্চিতই হবে না, দলের গুরুত্বপূর্ণ কোনও পদও আর পাবেন না বলেও স্পষ্ট করে জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধান শেখ হাসিনা দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক সমস্যা নিরসনে আটটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনার পাশাপাশি সব পর্যায়ে সম্মেলনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।

দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে- একটি শীর্ষ সংবাদপত্রে প্রকাশিত এমন সংবাদ ভুল বলে উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে সাংগঠনিক কার্যক্রম সীমিত পর্যায়ে চলমান ছিল। বর্তমানে দলের সভাপতি নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। যেসব স্থানে সম্মেলন প্রয়োজন সেগুলো সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।‘

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম