শিগগিরই সরকার পরিবর্তন: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৬, ১৯:২৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২০:৩৫

খালেদা জিয়া শিগগিরই সরকারের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, কোনও সরকারেরই স্থায়ীভাবে ক্ষমতায় থাকার সুযোগ নেই। এ সরকারও ক্ষমতায় চিরদিন থাকতে পারবে না। কিন্তু, আইনশৃঙ্খল বাহিনীর লোকদের থাকতে হবে। খুব শিগগিরই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থাকতে হবে। কারণ, সরকারের পরিবর্তন হলেও আপনাদের থাকতে হবে।
সরকারের উদ্দেশ্য  বিএনপি চেয়ারপাসন বলেছেন, পৌর নির্বাচনে ভোট ডাকাতি করে কত আসন পেলেন, তা নিয়ে আনন্দ পাওয়ার কিছু নেই।
বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পায় বলে অভিযোগ করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। বিদেশি হত্যা হচ্ছে। বিনিয়োগের পরিবেশ না থাকায় বিদেশিরা বিনিয়োগ করছেন না।

দেশের অর্থনিতির অবস্থা অনেক খারাপ দাবি করে খালেদা জিয়া বলেন, ব্যাংকগুলোয় আজ টাকা নেই, লুট হয়েছে। দেশে চাকরি নেই, চাকরির আশায় মানুষ ঢাকামুখী হচ্ছে।

প্রশাসনেরে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে খালেদা জিয়া  বলেন, শিগিগিরই সরকার পরিবর্তন হবে। আপনারা নিরপেক্ষ থাকুন। আওয়ামী লীগ সরকার বলে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের চাকরি যাবে। কিন্তু আমি বলব, আপনাদের চাকরি যাবে না। আপনারা আপনাদের যোগ্যতা বলেই চাকরি করবেন।

খালেদা জিয়া বলেন, সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠ হয়নি। এ নির্বাচন প্রত্যাখ্যান করছি। আমরাও মানি না। জনগণও নির্বাচন মানে না। হাসিনা-রকিব মার্কা নির্বাচন যে অচল তা আরেকবার প্রমাণ করলো।

 

ছাত্রদলের স্লোগানের সমালোচনা করলেন খালেদা জিয়া

ছাত্রদলকে পরামর্শ দিয়ে খালেদা জিয়া বলেন,  ছাত্রদের স্বার্থ নিয়ে কাজ তোমাদের করতে হবে। পোস্টার করতে হবে। লিফলেট করতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীদেও স্লোগান বিষয়ে সমালোচনা করে খালেদা জিয়া  বলেন, তোমরা বক্তব্যের সময় স্লোগান দাও কেন। এক ধরনের  স্লোগানই দাও। নতুনত্ব নেই।

অনেক অবদান রয়েছে। তবে তোমাদের আরও শৃঙ্খলিত হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। না হলে লক্ষ্য অর্জিত হবে না।

নতুন কমিটি গঠন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, যাদের দিয়ে কমিটি দেওয়া হবে, তাদের স্বাগত জানিয়ে কাজ করতে হবে। যারা স্থান পাবে না, তারা অন্য সংগঠনের হয়ে কাজ করবে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শাসসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

দর্শকসারিতে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টিার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান,  চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, আব্দুল মান্নান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব ডা জেড এম জাহিদ হোসেন,  প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লা মিয়া প্রমুখ। 

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম