বিএনপি এদেশে প্রতিহিংসার রাজনীতির জনক: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৬:১৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:১৭

প্রতিহিংসাই বিএনপির রাজনীতির মূল দর্শন এবং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (২৫ জানুয়ারি) তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে সরকার শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। কিন্তু যারা মানুষ হত্যার রাজনীতি করে, সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, এদেশের মানুষ তা বিশ্বাস করে না। বিএনপির কর্মসূচি দেখলে জনগণ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেওয়া এসব কোনও শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না। আর তাদের আন্দোলনই বা কোথায়। কর্মসূচি দিয়ে নেতারা নামে না, তাই কর্মীরাও নামে না। স্বভাবতই সেখানে জনগণেরও সাড়া এবং অংশগ্রহণ থাকে না। তাই বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভুতের মুখে রাম রাম ধ্বনির মতো।’

চট্টগ্রামের নির্বাচনে হস্তক্ষেপ নয়

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে। সরকার জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অবিরাম পরিশ্রম করছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদেশের রাজনীতিতে সততার অনন্য নজির বঙ্গবন্ধু পরিবার। এ পরিবার থেকে সবাইকে শিক্ষা নিতে হবে সততা ও সুমহান ত্যাগের।’ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে জনমানুষের সেবায় নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান জানান তিনি।

ক্ষমতা চিরস্থায়ী নয়- মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা  বলেন, ‘ভোগের লিপ্সা পরিহার করে ত্যাগের মহিমায় রাজনৈতিক কর্মী হিসেবে জীবনকে সাজাতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে। অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি নিজেদের পরিশুদ্ধ করার লড়াইও এগিয়ে নিতে হবে। আগামীর রাজনীতি হবে শুদ্ধতার, মুক্তিযুদ্ধের চেতনা আর বিজ্ঞানসম্মত। যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।‘

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক