জাপাকে কেউ বিরোধী দল মনে করে না: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ২০:০৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২০:০৭

এইচএম এরশাদ জনগণ জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি মনে করেন, এ ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনের ফল ভালো হয়নি। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, সরকারে আমাদের মন্ত্রী রয়েছেন। আমি প্রধানমন্ত্রীর বিশেষদূত। এতে আমাদের ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের জনগণ আমাদের প্রধান বিরোধী দল মনে করে না। তিনি  বলেন, মানুষ জাপাকে চায়। তারা চায়, দলটি ক্ষমতায় আসুক। কিন্তু ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনের  ফল ভালো হয়নি।
পৌর নির্বাচনে জাপার ভরাডুবির বিষয়ে এরশাদ বলেন, সব জায়গায় আমাদের সংগঠন নেই। এছাড়া রয়েছে ইমেজ সংকট। এই দুই কারণে পৌর নির্বাচনে পিছিয়ে পড়েছে জাপা। অনেক জায়গায় আমাদের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। প্রচার চালাতে দেওয়া হয়নি। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও দাবি করেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, খবরের কাগজগুলো এখনও বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করে। জাতীয় পার্টিকে নয়। জাতীয় পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন, তারা যদি তাদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং আমি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেই, তাহলে জাপা সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম