৫ জানুয়ারি বিএনপি ‘অনুতপ্ত দিবস’ পালন করুক: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১৭:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৭:২৪

মাহবুবুল আলম হানিফ সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য দলটিকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন না করে ‘অনুতপ্ত দিবস’ পালন করা উচিৎ। এমন পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রবিবার বিকেলে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে ৫ জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে দলটির সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী ও ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন হানিফ।
বৈঠকটি অনুষ্ঠিত হয় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে। বৈঠক শেষে হানিফ বলেন, ‘গতবারের মতো এবারও যদি ৫ জানুয়ারি বিএনপি কোনও নাশকতার চেষ্টা করে তাহলে তাদের আরও কঠোর শিক্ষা দেবে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনী।’

একইদিন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপির কর্মীরা কোথায় যে তারা সংঘর্ষ করবে! আমরা গত ৩১ ডিসেম্বর এই সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছি। বিএনপি করেছে ২ জানুয়ারি। সুতরাং আমরাই অনুমতি আশা করছি। তারপরও যদি না পাই তবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবো।’ এ ছাড়া ৫ জানুয়ারি দিনটিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে বলে জানান তিনি। একইসঙ্গে সেদিন ঢাকার মোট ১৭টি জায়গায় দলটি সভা-সমাবেশ ও র‌্যালি করবে বলে জানান হানিফ।

/পিএইচসি/এসএম/এফএ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম