বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে আওয়ামী লীগ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা হচ্ছে বিশ্বের ষষ্ঠ ভাষা। কিন্তু জাতিসংঘ এখনও বাংলা ভাষাকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করেনি, স্বীকৃতি দেয়নি। আমরা আজকে একুশের মঞ্চ থেকে সেই দাবি জানাচ্ছি।’

একুশ আর একাত্তরের চেতনা একই সূত্রে গাঁথা মন্তব্য করে তিনি বলেন, ‘একুশের চেতনা, একাত্তরের চেতনা একই চেতনার ধারাবাহিকতা। একুশের চেতনার পথ ধরে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতার এত বছর পরেও আমরা দাবি করতে পারি না আমরা আমাদের বিজয়কে পুরোপুরি সুসংহত করতে পেরেছি। একাত্তরের চেতনা একুশের চেতনার প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার ডালপালা বাংলাদেশ এখনও রয়ে গেছে। আমরা সেই সাম্প্রদায়িকতার ডালপালা উপড়ে ফেলতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ বিষবৃক্ষকে উপড়ে ফেলে সুসংহত করতে চাই এটাই হোক এবারের একুশের শপথ।’

 উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের সর্বস্তরে প্রচলন করতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত সর্বোচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলনের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে এগিয়ে নিতে হবে।’

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের