‘সুবর্ণজয়ন্তীর শপথ হোক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১৪:২২আপডেট : ০১ মার্চ ২০২১, ১৪:২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নাগরিক কমিটির আহ্বায়ক, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক সিকদার বলেছেন, ‘দুর্নীতি আর দুর্নীতিবাজদের কারণে স্বাধীনতার সুফল এখনও বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। এই সুবর্ণজয়ন্তীতে শপথ নিতে হবে দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত স্বদেশ প্রতিষ্ঠার।’

সোমবার (১ মার্চ) বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তনে’ স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন নাগরিক কমিটি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর  তিনি টেলিকনফারেন্সে এসব কথা বলেন।

মঞ্জুরুল হক সিকদার বলেন, ‘স্বাধীনতার জন্য অত চড়া দাম পৃথিবীর অতি অল্প জাতিই দিয়েছে। রক্তে কেনা এই বাংলাদেশ দুর্নীতিবাজদের কারণে ব্যর্থ হতে পারে না। দুর্নীতির থাবা কখনোই পিছু ছাড়েনি বাংলাদেশের। দুর্নীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে।’

এসময় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী কৃষক মো. মহসিন ভুইয়া, এনডিপি ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ প্রমুখ।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি