‘সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা সরকারের সুবর্ণজয়ন্তীর উপহার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ১৫:৩৮আপডেট : ২০ মার্চ ২০২১, ১৫:৩৮

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশে কোনও মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা হচ্ছে সরকারের সুবর্ণজয়ন্তীর উপহার। একদলীয় শাসন ব্যবস্থায় সরকারের সমর্থন ছাড়া সংখ্যালঘুদের ওপর কেউ হামলা করতে পারে, এটা সাধারণ মানুষ বিশ্বাস করে না।’

শনিবার (২০ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ‘পল্লীবন্ধু’ হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যারাই হামলা করুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘শুধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে সব ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, শোষণ-নির্যাতন ও দারিদ্র্যমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আজ সুবর্ণজয়ন্তীতে মূল্যায়ন করলে দেখা যায় মানুষের বাকস্বাধীনতা নেই, মানুষ কথা বলতে পারে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, আর বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে। তাই গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশের মানুষ মুক্তি পেতে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষকে মুক্তি দিতে জাতীয় পার্টি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে।’ তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় যুব সংহতি। জাতীয় যুব সংহতি আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।

বক্তৃতা করেন জাতীয় পার্টি সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আব্দুস সাত্তার মিয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল আজহার শামীম, ভাইস চেয়ারম্যান এইচ.এম. শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব আমির হোসেন ভূঁইয়া প্রমুখ।

 

 

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক