সরকারের ভ্রান্ত নীতির কারণে জঙ্গিবাদের উত্থান: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৬:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৬:০৩

নয়া পল্টন

সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। ৫ জানুয়ারি উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে হরণ করার কারণে আজ বাংলাদেশে জঙ্গিবাদের এ অবস্থা। এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকারকে বুঝতে হবে বিএনপি একটি গণতান্ত্রিক দল। ফলে আমাদের দুর্বল করলে গণতন্ত্র থাকবে না, জঙ্গিবাদের উত্থান হবে। এতে করে দেশ জাতি ক্ষতির মুখে পড়বে।’

সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র তৃতীয়বারের মতো কারাগারে বন্দি রুদ্ধ হয়ে আছে। এই সরকারের আমলে ৪৪০ রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২৬৭ জন গুম হয়েছেন এবং ৩৭ জন পঙ্গুত্ব বরণ করেছেন।’ খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র গুম হয়েছে। গণতন্ত্রের সন্ধান চাই। গণতন্ত্র গুম করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সহযোগিতা করেছে নির্বাচন কমিশন। এই হত্যা, গুম, খুনের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হবে। গণতন্ত্র ও ভোটের সঙ্গে প্রতারণার দায়ে বর্তমান সরকারের বিচার হবে।’

সমাবশে দলটির আরেক নেতা আবদুল মঈন খান, ‘আমরা হিংস্র আন্দোলন করব না, শান্তিপূর্ণ আন্দোলন দিয়েই এই অবৈধ ও স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে। খালেদার জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার করে স্বৈরচারকে নিপাত করব।’

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, এ বছরের মধ্যে গণতন্ত্র পুনুরুদ্ধার করতে হবে।

/এসটিএস/এসটি/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম