‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রক্ত ঝরেছে, এজন্য সরকার দায়ী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৪:৪৭আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৪:৪৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝড়েছে। এজন্য এ ঘটনায় সরকার দায়ী বলে অভিযোগ করেছেন। রক্ত ও প্রাণ গেছে এর জন্য সরকারই দায়ী।’

সোমবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত-আহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে বিক্ষোভ সমাবেশ এ দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের পদত্যাগের দাবিতে জানিয়ে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন,  ‘ভারত ঘনিষ্ঠ বন্ধু প্রতিবেশী। সীমান্তে হত্যা বন্ধ হয়নি। নতজানু সরকার তিস্তা চুক্তি ছাড়াও অন্যান্য নগন্য দাবি আদায় করতে পারছে না। জনগণকে বঞ্চিত করে টিকে থাকতে পারবে না। এভাবে দেশ চলতে পারে না।’

তিনি বলেন, স্বাধীনতা রক্ষা করতে পারছে না সরকার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে যেতে হবে। মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

/আরটি/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম