ইন্দ্রমোহন রাজবংশী অসামান্য অবদান রেখেছেন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১২:৫৫আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১২:৫৫

একুশে পদকে ভূষিত, লোকগানের বরেণ্য শিল্পী, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের বলিষ্ঠকণ্ঠ ও বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জিএম কাদের।

শোকবার্তায় জিএম কাদের বলেন, ‘ইন্দ্রমোহন বাজবংশী শুধু ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি ও জারি গান নয়, রবীন্দ্র সঙ্গীতেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশ লোকসংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ইন্দ্রমোহন রাজবংশী দেশের সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রেখেছেন। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে ইন্দ্রমোহন রাজবংশীর গান মুক্তিযোদ্ধাদের উৎসাহ যোগাতো।’

“করোনায় প্রাণ হারালেন কিংবদন্তি ইন্দ্রমোহন রাজবংশী”

কাদের উল্লেখ করেন, এক হাজারের বেশি কবির লেখা কয়েক লাখ লোকগান সংগ্রহ করে দেশের সঙ্গীতাঙ্গনের সমৃদ্ধিতে বিশাল অবদান রেখেছেন ইন্দ্রমোহন রাজবংশী।

রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী