সালথায় তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি শামার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৭:৩৬আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৭:৩৮

ফরিদপুর জেলার সালথায় ৫ এপ্রিল নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। একইসঙ্গে এ তাণ্ডবের ঘটনায় জড়িত না থাকলেও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১০ এপ্রিল) ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনটি শহরের প্রেসক্লাবে করার কথা থাকলেও স্থানীয় প্রশাসন করতে দেয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের পর গত বছর প্রথমবার বিএনপিই একমাত্র দল, যারা সব কর্মসূচি স্থগিত করেছিলো। করোনার দ্বিতীয় ধাক্কায়ও দলীয়ভাবে সব কর্মসূচি স্থগিত করা হয়। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের কোনওরকম অনুষ্ঠান বা আয়োজন করার অনুমতি নেই। অথচ সালথার ঘটনায় ফরিদপুরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। অথচ নেতাকর্মীরা ঘটনার দিন আশেপাশেই ছিলো না।’

দলের বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অভিযোগ করেন, এলাকায় ইতোমধ্যে প্রচার হয়েছে, এই ঘটনার পেছনে আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরীর ছেলের ইন্ধন রয়েছে।

তিনি বিএনপির নেতাকর্মীদের নামে মামলাগুলো প্রত্যাহারের দাবি করেন। এছাড়া সাধারণ জনমানুষকেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন শামা।

বিএনপির কোনও চুরি-ডাকাতির টাকা নয়, বরং নিজস্ব অর্থায়নে আড়াই কোটি মানুষকে করোনায় ত্রাণ সহায়তা দিয়েছে দাবি করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আবারও এই সহায়তা কার্যক্রম শুরু করার জন্য দলের হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন।’

বিএনপিকে মোকাবিলা করতে হলে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ।

 

এসটিএস/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম