‘যতদিন করোনার দুর্যোগ থাকবে ততদিন মানুষের পাশে থাকবে আ.লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ২২:১৮আপডেট : ০৫ মে ২০২১, ২২:১৮

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, করোনার দুর্যোগ যতদিন থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ দেশের মানুষের পাশে থাকবে।

বুধবার (৫ মে) রাজধানীর ধানমন্ডিতে পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাস সংক্রমণের লকডাউন পরিস্থিতি অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনুর উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় অনুর নেতৃত্বে প্রতিদিন প্রায় ৫শ’ থেকে ৪শ’ জন মানুষের মাঝে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, এই করোনাকালে যুবলীগের তিনজন নেতাসহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় ৬শ’ নেতাকর্মী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। করোনার এই সময়ে প্রথম দফার দিকে মায়ের লাশ ফেলে ছেলেরা পালিয়েছে। আতঙ্কিত হওয়ার কারণে লাশের দাফন হতো না। কিন্তু তখন আমাদের যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের লাশ দাফনের দায়িত্ব কাঁধে নিয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করোনাকালীন সময়ে যে সমস্ত নীতি এবং পদক্ষেপ গ্রহণ করেছেন তার মূল উদ্দেশ্য হল- দেশের প্রতিটি মানুষ যারা করোনা সংক্রমণের কারণে তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, সেই প্রতিটি নাগরিককে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা। এছাড়া কোন মানুষ যাতে এই দুর্যোগকালীন সময়ে না খেয়ে থাকে, সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য জয়সেন বড়ুয়াসহ মহানগর উত্তর যুবলীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক