আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৬:৫৪আপডেট : ১৭ মে ২০২১, ১৬:৫৪

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল সৈন্যদের নির্বিচারে হত্যাযজ্ঞ ও নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। তারা ফিলিস্তিনে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচার দাবি জানায়।

সোমবার (১৭ মে) সকালে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী ও তাদের আবাস ভূমি। ফিলিস্তিনি শিশু ও কিশোরসহ ২শ’র ওপর হত্যা, এটা বর্বর গণহত্যা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ফিলিস্তিনের মহান নেতা ইয়াসির আরাফাত আমাদের পক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ন্যায্যতা তুলে ধরেছিলেন। আজ সময় এসেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দাবিকে বাস্তবায়ন করার। জাতিসংঘের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মর্যাদা প্রদানের যে প্রস্তাব নেওয়া হয়েছিল তা যেন কাগুজে বিষয় হয়ে আছে। ইসরায়েল অনবরত ফিলিস্তিনিদের ওপর যে বর্বর হামলা চালাচ্ছে তা বন্ধ করতে অপারগ।

ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশ শুরু থেকে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। এই সমর্থন অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সংবিধানের বিদেশ নীতিতে জোট নিরপেক্ষ ও সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থানের যে নীতি তা বজায় রাখা এবং কোন সামরিক জোটে যাওয়ার অবকাশ নেই।

সমাবেশ শেষে ইসরায়েলি পতাকা আগুন দিয়ে পোড়ানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, কেন্দ্রীয় সদস্য কিশোর রায় প্রমুখ।

 

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম