জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সুজনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৭:০৮আপডেট : ৩০ মে ২০২১, ১৭:০৮

জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সংগঠন সুজন।

রবিবার (৩০ মে) সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান ও সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার সরকারি এই উদ্যোগের তীব্র প্রতিবাদ করেন এবং সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।

সুজনের দুই শীর্ষ দায়িত্বশীল বলেন, ‘আমরা জানি যে, ভোটার তালিকা প্রণয়ন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। জাতীয় পরিচয় নিবন্ধনের কাজটি ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই কাজের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে থাকা অত্যাবশ্যক। কোনওভাবেই জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া উচিত নয়। সরকার কী উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা আমাদের কাছে বোধগম্য নয়।’

বিবৃতিতে সুজনের নেতারা বলেন, ‘‘আমাদের জানা মতে, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ব্যতিরেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে; যা একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবজ্ঞা করার শামিল। ইতোমধ্যেই ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন’ বিষয়টি নিয়ে ঢাকাসহ সারাদেশেই প্রতিবাদ করছে।’’

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম