শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৮:৫৪আপডেট : ৩০ মে ২০২১, ১৯:১৭

স্বাস্থ্য সতর্কতা নিশ্চিত করে দেশের সবরকম শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

রবিবার (৩০ মে) পল্টনে দলীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

চরমোনাই পীর বলেন, সরকার ধাপে ধাপে সবকিছু খুলে দিলেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের প্রায় ৪ কোটি ছাত্র-ছাত্রী নিয়মতান্ত্রিক লেখাপড়া থেকে শুধু বঞ্চিত হচ্ছে তাই নয়, অনেকের শিক্ষাজীবনই শেষ হয়ে গেছে। অনেকে অপরাধে জড়িয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে লাখ লাখ নন-এমপিও শিক্ষক বেকার হয়ে গেছেন। সরকারের উদাসীনতা, অদূরদর্শিতা ও খামখেয়ালীতে দেশের শিক্ষাখাত আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তিনি বলেন, ২ জুন বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন করা হবে। একই দাবিতে ৩ জুন দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে মানববন্ধন হবে।

ভ্যাকসিন ইস্যু

ভ্যাকসিন ইস্যু প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, বাংলাদেশে টিকা প্রাপ্তি ও বিতরণ প্রক্রিয়া ভুল সিদ্ধান্ত, অদক্ষতা ও নৈরাজ্যের কবলে পড়ে অনিশ্চিত হয়ে আছে। যেই ভারত সামান্য পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করে, টিকার জন্য সেই ভারতের ওপর একক নির্ভরতা চরম পর্যায়ের বোকামি ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকার, রাশিয়া ও চীনের থেকে টিকা সংগ্রহ করা নিয়েও টালবাহানা করেছে। গুরুতর পরিস্থিতিতে টিকা সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতলববাজী সময়ক্ষেপণ, সিদ্ধান্তহীনতা এবং তারপরেও তারা বহাল তবিয়তে থাকা আমাদেরকে হতবাক করে।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা, টিকা সংগ্রহ ও বিতরণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তিকে চিহ্নিত করতে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে জাতীয় নাগরিক কমিটি গঠন করতে হবে। টিকা সংগ্রহ ও বিতরণকে দুর্নীতিমুক্ত, সার্বজনীন করতে এই জাতীয় কমিটি অপরিহার্য।

ফিলিস্তিন ও পাসপোর্ট ইস্যু

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান সাধুবাদযোগ্য। আমরা প্রস্তাব করছি, আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা পালন করেন। আমরা আশা করবো, আসন্ন জাতিসংঘ অধিবেশন চলাকালে স্বাধীন সার্বভৌম একক ফিলিস্তিন রাষ্ট্রের জন্যও তিনি সরব ভূমিকা পালন করবেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যখন গোটা বিশ্ব সোচ্চার তখন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, বাংলাদেশের পাসপোর্ট থেকে ৫০ বছরের ঐতিহ্য ছুড়ে ফেলে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দদ্বয় বাদ দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য আমাদেরকে হতবাক করেছে। কারণ তিনি আন্তর্জাতিক মান রক্ষার যে যুক্তি দিয়েছেন, তা কেবল অ-যুক্তিই নয় বরং একই সঙ্গে অসত্য যুক্তি। একসেপ্ট ইসরায়েলযুক্ত মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের ১৯তম শক্তিশালী পাসপোর্ট। পাসপোর্ট থেকে এই শব্দ দুটি বাদ দেওয়া কার্যত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। কার্যত ইসরায়েলের সঙ্গে সংযোগ স্থাপন করার ব্যবস্থা খোলা হচ্ছে।

পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়ার প্রতিবাদ ও তা সংযোজনের দাবিতে ৫ জুন বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেন তিনি।

ওলামা ও রাজনৈতিক কর্মীদের মামলা প্রসঙ্গ

আটককৃত নিরপরাধ সকল আলেম এবং হয়রানিমূলক মামলায় আটককৃত অন্যান্য সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, অন্যথায় এই সরকার ওলামা নিপীড়ক শক্তি হিসেবে ইতিহাস কলঙ্কিত হবে। বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষ সবসময়ই নিয়মতান্ত্রিক বাদ-প্রতিবাদকে দমন-পীড়ন করে সহিংসতার দিকে ঠেলে দেয়। আর তার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে। সরকারের ফ্যাসিবাদী এই চরিত্রের সর্বশেষ শিকার ওলামায়ে কেরাম। জনমনে এই সরকার ইসলাম বিরুদ্ধ শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। বাংলার জনগণ কাউকে ইসলামের বিরুদ্ধ শক্তি হিসেবে চিহ্নিত করলে, বাংলার রাজনীতি ও সমাজে তার ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে যায়।

 

/সিএ/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম