সীমান্তবর্তী জেলাসমূহে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ওই জেলাসমূহে সাধারণ মানুষের খাবার নিশ্চিত করে পরিকল্পিত লকডাউনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
রবিবার (৩০ মে) দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ দাবি জানানো হয়।
সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাজেটে সরকার পরিচালনার ব্যয়, বিদেশ ভ্রমণ, রাষ্ট্রীয় অপচয় বন্ধ ও অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে আনুন।’
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, রাশিদা বেগম, নির্মল বড়ুয়া মিলন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, জুঁই চাকমা প্রমুখ।
সভায় আগামী ১৪ জুন পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১৮ জুন পার্টির জাতীয় পরিষদের সভা এবং ১৯ জুন ২০২১ কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভা করা হবে।









