পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বহালের দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ২১:৪০আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৪০

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। শনিবার (৫ জুন) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করে দলটি।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ বাদ দিয়ে সরকার সারা বিশ্বের মুসলিমদের কলিজায় আঘাত করেছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতি সরকারের প্রীতি মুসলিম বিশ্বকে হতভম্ব করেছে। অনতিবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ পুনর্বহাল করতে হবে। ইসরাইল ও ভারতকে খুশি করতেই পাসপোর্ট থেকে তা তুলে দিয়েছে সরকার।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ‘একসেপ্ট ইসরাইল’ বহাল রেখেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সে পথ থেকে দূরে সরে গিয়ে ইসরাইলের সঙ্গে সখ্য করার চেষ্টা করছেন। গোপনে সরকার ইসরায়েলের সাথে নতুন কোনও সম্পর্ক তৈরি করেছে যা ইসলাম, দেশ ও মানবতার জন্য হুমকি।

মাদানী বলেন, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য যে খোঁড়া যুক্তি পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিলো পাসপোর্ট শক্তিশালী করার ব্যাপারে তাতেও সরকারের কর্তাব্যক্তিদের চরম অদক্ষতা, অবিচক্ষণতা ও মূর্খতার বহিঃপ্রকাশ পেয়েছে। যেখানে মালয়েশিয়া-ইন্দোনেশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বহাল রেখেই সারাবিশ্বে বুক ফুলিয়ে চলছে সেখানে সরকারের ন্যক্কারজনক চেষ্টা অবশ্যই অগ্রহণযোগ্য ও তা পরিহার করতে হবে।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বাইতুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ, মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।

 

 

/সিএ/এমএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম