অক্সিজেনের অভাবে মৃত্যু মানুষ হত্যার শামিল: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ১৭:২২আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৭:২২

শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও লজ্জাজনক। এ মৃত্যু মানুষ হত্যার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

রবিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

জেএসডি নেতারা বলেন, ‘উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা অপ্রয়োজনে ব্যয়, সীমাহীন দুর্নীতি, অবাধ লুণ্ঠন, রাষ্ট্রীয় সম্পদের বিপুল অপচয় এবং লক্ষ কোটি টাকা পাচারের তীর্থভূমির দেশে করোনায় বিনা চিকিৎসায় মৃত্যু অগ্রহণযোগ্য।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় থেকে মানুষের অবিরাম মৃত্যু সরকারের বিবেক জাগ্রত করেনি। অথচ এখনও মুখে উন্নয়নের ফুলঝুরি আর আত্মতুষ্টির বাগাড়ম্বরে সরকারকে সয়লাব করতে দেখা যায়। করোনা মহামারিকালে পরপর দুটি বাজেটের একটিতেও জেলায় জেলায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং আইসিইউ স্থাপন করা হয়নি। এ নিষ্ঠুর নির্মমতা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক