উন্নতির অন্তরালে শ্রেণিবৈষম্য বাড়ছে: ড. সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ০০:২১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ০০:৩০

দেশে উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু তার অন্তরালে সমাজে শ্রেণিবৈষম্যও বাড়ছে। এটি সামাজিক সমস্যা। এই বৈষম্যের মীমাংসা করতে হলে সমাজকে বদলাতে হবে। এমনটাই মনে করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।ড. সিরাজুল ইসলাম চৌধুরী
তিনি আরও বলেন, সমাজের এই বৈষম্য দূর করার জন্য সহজ কোনও উপায় নেই। সাতচল্লিশে একটা দাঙ্গা করেছি, যুদ্ধ করেছি একাত্তরে আর এবার করতে হবে সমাজ পরিবর্তনের আন্দোলন এবং সেই আন্দোলনটি হবে বৈপ্লবিক আন্দোলন।
এসময় সিরাজুল ইসলাম চৌধুরী শিক্ষাক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমানে তিনটি ধারা চলছে- ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা মাধ্যম। এটা অকল্পনীয়। এমনটা চলছে কারণ, রাষ্ট্র এই তিন ধারায় বিশ্বাস করে। এর ফলে শিক্ষা যতো বাড়ছে শ্রেণিবৈষম্যও ততো বাড়ছে। অকল্পনীয় হলেও সত্য—বিশ্ববিদ্যালয় আছে, ছাত্রছাত্রীরা আছে অথচ ছাত্রসংসদ নেই।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের সভাপতি বিধান বিশ্বাসের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও ঢাবি শাখার সভাপতি লিটন নন্দীসহ দলীয় নেতারা।

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম