আ. লীগ মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন করেছে: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ২০:২২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২০:২৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আমলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, শুধু মুক্তিযোদ্ধা নয়, তাদের পরিবারের সদস্যরাও মুক্তিযোদ্ধাদের সব সুযোগ সুবিধা ভোগ করবেন। শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের  আর্থিক অনুদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।  
শিল্পমন্ত্রী বলেন, আজ একজন মুক্তিযোদ্ধা যে ভাতা পাচ্ছেন, তার অবর্তমানে তার ছেলে ও বংশের অন্য সদস্যরাও তা ভোগ করতে পারবেন। শুধু ভাতা নয়, অন্য সুযোগ-সুবিধাও তারা ভোগ করতে পারবেন।
মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে চাকরি পাওয়া যাবে এমন নয় উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, পাস করে যোগ্যতার ভিত্তিতে কোটা অনুসারে তাদের চাকরি পেতে হবে।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন, জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব, উপজেলা নির্বহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, পৌর মেয়র আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজিদ প্রমুখ।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম