বিএনপি অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ১৮:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৮:২৭

মাহবুব-উল আলম হানিফ বিএনপি অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিভিন্ন সময় নানা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যাচ্ছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত-বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন দুটোই অবৈধ ছিল। ইতোমধ্যে উচ্চ আদালত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে অবৈধ বলে রায় দিয়েছেন। বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার আগেই এ রায় দেন।
অবসরে যাওয়া বিচারপতিদের রায় লিখা প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য সম্পর্কে হানিফ বলেন,  বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় দেওয়ার ট্র্যাডিশনটা খুব যুক্তিযুক্ত নয় বলেই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। কিন্তু তার মানে তার দেওয়া রায়টা অযৌক্তিক তিনি তা বলেননি। বিএনপি যদি এই সুযোগ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ধূম্রজাল তৈরি করে তাতে কোনও লাভ হবে না।

সিঙ্গাপুর থেকে শ্রমিক ফেরত পাঠানোর প্রসঙ্গে হানিফ বলেন, সিঙ্গাপুর সরকার যে ২৬ জনকে ফেরত পাঠিয়েছে তারা বাংলাদেশ সরকারের নজরদারিতে রয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রায় এক মাস পরে সিঙ্গাপুর সরকার প্রতিবেদনটি পাঠান। তাদের বিষয়ে সরকার তদন্ত করছে। জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক