জাতীয় কাউন্সিলের ভেন্যুর খোঁজে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৬, ১৫:৩১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৫:৩৫

বিএনপি

আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য দলটি রাজধানীর তিনটি স্থানকে কাউন্সিলের সম্ভাব্য ভ্যেনু হিসেবে চিহ্নিত করেছে। স্থানগুলো হলো- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী উদ্যান। দু-একদিনের মধ্যেই প্রশাসনের কাছে এই তিন জায়গার যে কোনও একটি বরাদ্দের অনুমতি চাওয়া হবে।

তবে এই তিনটি স্থানের যে কোনও একটির অনুমতি না পাওয়া গেলে কাউন্সিলের দিনক্ষণের হেরফের হতে পারে বলেও বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে হয়তো কাউন্সিলের জন্য ১৯ মার্চের সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্তভাবে এই তারিখই ঠিক থাকে কিনা তা এখনও নিশ্চিত নয়।’

সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মার্চের তৃতীয় সপ্তাহেই কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছে। আমরা চাই আওয়ামী লীগের আগেই আমাদের কাউন্সিল সম্পন্ন করতে। কারণ আওয়ামী লীগ আগামী ২৮ মার্চ তাদের জাতীয় কাউন্সিল করবে। তাই আমাদের কাউন্সিলের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে মহাসচিব বা চেয়ারপারসনের দফতর থেকে জানানো হবে।’

এর আগে শনিবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের  সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বৈঠকে কাউন্সিলের দিন ও স্থান নির্ধারণ করা হয়নি। আজ রবিবার বিএনপির দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে এই দিনক্ষণ ঠিক করা হয়।

বৈঠকের একটি সূত্র জানায়, ২০১৩ সালে কাউন্সিলকে কেন্দ্র করে যেসব উপকমিটি গঠন করা হয়েছিল এবারও সেগুলো বহাল থাকবে। তবে ওই কমিটির যেসব নেতা মারা গেছেন বা দেশে নেই তাদের পবিবর্তে অন্যদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া দলের চেয়ারপারসন নির্বাচিত করার জন্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হবে।

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।

/এসটিএস/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম