নতুন ইসি সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার নয়া মিশন: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৫

নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আইনি মারপ্যাঁচে নতুন মোড়কে নির্বাচন কমিশন গঠন সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার নয়া মিশন। নতুন নির্বাচন কমিশন নূরুল হুদার ব্যর্থ কমিশনেরই প্রতিচ্ছবি। অনুগ্রহভাজন একজন আমলার নেতৃত্বাধীন এই ধরনের কমিশন দিয়ে সরকার ক্ষমতা ধরে রাখার আরেকটি বলয় সৃষ্টি করেছে মাত্র।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি এসব কথা বলেন।

রব বলেন, ‘নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য দায়ী “হুদা কমিশন”-এর সচিবকে এবার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় প্রমাণ হয়, সরকার নির্বাচন কমিশনকে আগের মতোই অনুগত রাখতে ইচ্ছুক।’

তিনি উল্লেখ করেন, ‘অতীতে প্রমাণ হয়েছে এই ধরনের কমিশনকে নির্বাচনকালে অসাংবিধানিকভাবে নিয়ন্ত্রণ করার অপকৌশলে সরকার সিদ্ধহস্ত। এরই ধারাবাহিকতায় নবগঠিত নির্বাচন কমিশনকে সরকার নির্বাহী বিভাগের “আত্তীকৃত” প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করবে, দেশবাসী এই আশঙ্কা করছে।’

‘দলীয় সরকারই ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে রব বলেন, ‘জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশন অনেক গৌণ হয়ে পড়েছে। রাষ্ট্র মেরামতের প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে “জাতীয় সরকার” গঠন প্রক্রিয়া নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছি।’

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম