‘ট্যাক্স বাড়ালেও সরকার সুযোগ-সুবিধা দিতে পারছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ১৬:২০আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬:২৫

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ‘আপনারা মানুষের ট্যাক্স বাড়াচ্ছেন, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা দিতে পারছেন না। মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। এভাবে দেশ পরিচালনা করা যায় না।’

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আবদুস সালাম এসব কথা বলেন। তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এ মানববন্ধনের আয়োজন করে।

পণ্যের মূল্য বৃদ্ধির কথা তুলে ধরে এ সময় সরকারের উদ্দেশ্যে সালাম বলেন, ‘মানুষের জন্য আজ ভর্তুকি দিতে পারেন না। পদ্মা সেতুসহ উন্নয়নের কথা বলে আজ হাজার হাজার কোটি টাকা লুটেপুটে খাচ্ছেন। সেই টাকা যদি ভর্তুকি দিতে পারতেন তাহলে মানুষ আজ ১০ টাকা কেজিতে চাল খেতে পারতো।’

তিনি বলেন, ‘এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারলেই এ দেশে সব সমস্যার সমাধান করতে পারবো। মানুষের সমস্যার পরিবর্তন করতে পারবো। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে হটানোর জন্য রাজপথে আন্দোলনে নামি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন নেতাকর্মীরা।

/জেডএ/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম