সংবিধান নিয়ে কথা বলা বিএনপিকে মানায় না: সুরঞ্জিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৬:৫২

সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি নেতাদের মুখে সংবিধান নিয়ে কোনও মন্তব্য মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, কারণ সংবিধান ধ্বংস করে বিএনপি ক্ষমতায় এসেছিল। তবে, মার্শাল ল নিয়ে তারা কোনও অভিমত দিলে সেটা ঠিক আছে। তাদের কাছ থেকে সংবিধান নিয়ে পরামর্শ নেওয়া বা কথা শুনা বাচলতা ছাড়া কিছুই নয়। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ-এর স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি সংবিধানের বিধান বাদ দিয়ে ‘সং’ নিয়ে চলছে। তিনি বলেন, সব দিক দিয়ে দেশ এগিয়ে যাবে, আর দুর্নীতিতে পিছিয়ে পড়বে এটা হয় না। দুদককে আরও শক্তিশালী করতে হবে। এর জনবল আরও বাড়াতে হবে। দুদক কারও বিরুদ্ধে কিছু বললে বলা হয়, একে ধরতে হলে তার অনুমতি নিতে হবে, তাকে ধরতে হলে ওর অনুমতি নিতে হবে, এমন হলে চলবে না। এমন আইন করতে হবে, যেন দুদক স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। দুদককে নখদন্তবিহীন করে রাখলে চলবে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। নেত্রী দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আর বলছেন, সততাই আমার শক্তি সততাই আমার সাহস। তিনি সততা করে যাবেন, আর আমরা দুর্নীতি করে দেশকে এক নম্বরে নিয়ে আসব, এটা হবে না।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম