রাজাকারী রাজনীতির মাঝে নিরপেক্ষ নির্বাচন হলেও দেশে শান্তি আসবে না: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৭:১৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:১৭

রাজাকারী রাজনীতির মাঝে চলমান যুদ্ধ যতদিন অব্যাহত থাকবে, ততদিন নিরপেক্ষ নির্বাচন হলেও দেশে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, তথ্য ও গণমাধ্যম প্রসারিত হলে স্বৈরাচারী প্রবণতা ধ্বংস হয়ে যাবে। সম্প্রতি সংসদে উত্থাপিত হওয়া গণমাধ্যমকর্মী আইন নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সব পক্ষ মিলে আলোচনার ভিত্তিতে একটা সমাধানে আসতে পারব।

তিনি আরও বলেন, একটা দল জাতীয় ঐক্যের ছাতার নিচে রাজাকার ও জামাত হালাল করার চেষ্টা করছে। রাজাকার এবং মুক্তিযোদ্ধার ঐক্য হলে রাজাকারদের হালাল করা হয়। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন দুটিকে আমি যুদ্ধের চোখে দেখি। রাষ্ট্রের মীমাংসিত বিষয় সুরক্ষা এবং রাজাকারী রাজনীতির মাঝে চলমান যুদ্ধ যতদিন অব্যাহত থাকবে, ততদিন নিরপেক্ষ নির্বাচন হলেও দেশে শান্তি আসবে না।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক রেজা, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, অনুষ্ঠানটি বিপিএর নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়। এর আগে ২৬ মার্চ বিপিএ নির্বাচনে এনটিভির সিনিয়র ম্যানেজার (অনুষ্ঠান) জাহাঙ্গীর চৌধুরী সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম