লতিফের শরীরে বঙ্গবন্ধুর মুখ!

জাকিয়া আহমেদ
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৪

লতিফ এমপি ও বঙ্গবন্ধুর তৈরি করা ছবি


বঙ্গবন্ধুর ‘নতুন ছবি’ ‘আবিষ্কার’ করে আবারও আলোচনায় এলেন চট্টগ্রামের সেই বিতর্কিত এমপি এম এ লতিফ।

এর আগে তিনি জামায়াত নেতা থেকে হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন। এরপর আলোচনায় আসেন ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামের সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে।

লতিফের ‘আবিষ্কার করা’ বঙ্গবন্ধুর নতুন এ ছবিতে দেখা গেছে, বঙ্গবন্ধুর পরনে লম্বা ঝুলের পাঞ্জাবি ও ঢোলা পায়জামা এবং পায়ে কালো স্নিকার জুতা। এছাড়া দাঁড়ানোর ভঙ্গি মোটেও বঙ্গবন্ধুর নয়।

ছবির নিচে লেখা আছে- জনসংখ্যা আর নদ-নদী/বাংলাদেশের জীয়নকাঠি। তার নিচে লেখা- এম এ লতিফ এমপি।

এ ছবি চট্টগ্রামের অসংখ্য স্থানে ঝুলতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফের ছবিতে বঙ্গবন্ধুর মুখ লাগিয়ে ওই ছবিটি ফটোশপে তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যবহারকারীরা এটি লতিফের ছবিই বলে দাবি করেছেন।

তবে এ ছবি সম্পর্কে ‘কিছুই জানেন না’ বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন লতিফ এমপি।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ছবিটা সবাই দেখেছে।’ আবার প্রশ্নের মুখে বলেন, ‘আমাকে ছবিটা দেখতে হবে আবার।’ তিনি আর সবার মতোই ছবিটি বঙ্গবন্ধুর বলেই মনে করেছেন বলে জানান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফর করেন। সে উপলক্ষেই লতিফ এমপি বঙ্গবন্ধুর ওই তৈরি করা ছবি সম্বলিত পোস্টার টানান চট্টগ্রামের বিভিন্ন স্থানে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যে বিষয়ে আমি জানি না, তা নিয়ে কথা বলতে চাচ্ছি না।’


অন্যদিকে লতিফ এমপি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে আমার বেনিফিট (লাভ) কী? প্রধানমন্ত্রীর সফরকালে আমার ছবি লাগালে আমি বেনিফিট পেতাম। সবাইতো লাভের জন্যই কাজ করে। অহেতুক বিতর্ক তৈরি করতে এসব কথা বলা হচ্ছে।’

তিনি প্রশ্ন করেন- ‘আমি যে ওই পোস্টার করেছি তার প্রমাণ কী? পোস্টারের নিচে তার নাম লেখা আছে জানালে তিনি বলেন, ‘ওখানে তো আমি কবিতার দুটো লাইন দিয়েছি। কিন্তু আমি যদি বেনিফিটেড হতে চাইতাম, তাহলে আমার ছবিই দিতাম, বঙ্গবন্ধুর ছবি না।’

ছবিটা দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ছবি তো রাস্তার ওপরেই আছে, কেন দেখবো না।’

ছবিটা বঙ্গবন্ধুর কি না- জানতে চাইলে বলেন, ‘এগুলোতো আমি করি নাই, আমরা অর্ডার দিছি, তারা প্রিন্ট করে দিছে। ওদেরকে বলেছি, বঙ্গবন্ধুর ছবি করে দাও। ওরা কী করেছে সেটা আমি কেমনে জানবো। আমিতো আমার কাজে ব্যস্ত আছি।’ প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমি কী কারণে এটা করবো।’

লতিফের শরীরে বঙ্গবন্ধুর মুখ! এরপর বলেন, ‘এটা নেত্রী দেখে গেছেন। রাস্তা দিয়ে যাওয়া লোকজন দেখতেছে। এটা কি লুকানো কিছু? যারা এটা নিয়ে প্রশ্ন উঠাইতেছে তাদের আপনি জিজ্ঞেস করেন, কেন এটা করবো।’
যেহেতু পোস্টারে আপনার নাম আছে, আপনি কোনো ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে বিতর্কিত এই এমপি বলেন, ‘আমি ঢাকায় আছি, চট্টগ্রাম গিয়ে ছবি দেখে তারপর আমি বলতে পারব।’

আপনি তো ছবিটা দেখেছেন, তাহলে আবার কেন দেখতে হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যেভাবে বলতেছেন, সেভাবে আমি দেখি নাই। আমিতো সবার মতোই দেখছি ওটা বঙ্গবন্ধুর ছবি।’

 

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি প্রসঙ্গে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ. ম. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তথ্য প্রযুক্তি আইনে এবং মানহানি মামলাও হতে পারে। তাছাড়া ক্ষতিপূরণ চেয়েও মামলা হতে পারে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের পক্ষ থেকে কিংবা যে কোনো নাগরিক সংক্ষুব্ধ হয়ে মামলা করতে পারেন। আমি যদি সংক্ষুব্ধ হই তাহলে আমিও মামলা করতে পারি। কারণ আমি মনে করি, বঙ্গবন্ধু ফাদার অব দ্য ন্যাশন। এর মধ্য দিয়ে আমাকেও আহত করা হয়েছে। তাহলে আমিও মামলা করতে পারি।’

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে প্রতরণা এবং মানহানির মামলাও বলা যায়।’

যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের অন্যতম কর্মী সাগর লোহানী এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি নিয়ে যে এতো বড় জালিয়াতি করতে পারে, তার বিচার বাংলার মাটিতে করতেই হবে। যুদ্ধাপরাধী বা বঙ্গবন্ধুর কোনও শত্রুও বঙ্গবন্ধুর ছবি নিয়ে এমন জালিয়াতি করার সাহস করে না।’

তিনি আরও বলেন, ‘এই লতিফ জামায়াতের একজন নেতা। তিনি হঠাৎ করেই ২০০৮ সালের নির্বাচনের ১৫ দিন আগে আওয়ামীলীগার হয়ে ওঠেন। অথচ নির্বাচনের আগে চট্টগ্রামে জামায়াত নেতাদের সঙ্গেই তার সখ্য ছিল। তার সম্পর্কে জামায়াত সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।’

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার করার লক্ষ্যে গঠিত ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামের সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে সাংবাদিক আবেদ খানের পাশে বসেছিলেন এম এ লতিফ। তিনি বর্তমানে চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ, নৌ-পরিবহন ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। জামায়াত সংশ্লিষ্টতা ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আছে- মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের নির্যাতন কেন্দ্র চট্টগ্রাম ডালিম হোটেলের অন্যতম নিয়ন্ত্রণকারী মওলানা শামসুদ্দিনের কাছের লোক ছিলেন লতিফ।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম