কুমিল্লার পরাজিত প্রার্থীকে অভিনন্দন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২২, ১৬:০৫আপডেট : ১৬ জুন ২০২২, ১৬:১১

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। পরাজিত প্রার্থীকেও অভিনন্দন। তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। এর আগে, মন্ত্রী বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে জয়লাভ করেছেন। আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতবো।

তিনি বলেন, আমাদের ধারণা ছিল ছয় হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে। দীর্ঘদিন পর আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে এখানে জয়লাভ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, যারা প্রার্থী তারা বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ঠাকুরগাঁওয়ে বসে মির্জা ফখরুল কী বললেন তাতে কিছু আসে যায় না।

তিনি বলেন, সব প্রার্থী বলেছেন নির্বাচন স্বচ্ছ হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর ওপর বেশি নজরদারি করেছে। তবে স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি। অন্য এলাকার এমপি হলে আমাদের কোনও বক্তব্য ছিল না।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম