সুনামগঞ্জ-সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ২০:০৯আপডেট : ২০ জুন ২০২২, ২০:০৯

সুনামগঞ্জসহ সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৯ সংগঠনের নেতারা। তারা বলেছেন, ১৫ দিন আগে অতিবৃষ্টির পূর্বাভাস জানা থাকার পরও সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে জনগণকে সতর্ক করেনি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেনি। এ ধরনের দায়িত্বহীনতা অপরাধ। এই দায়িত্বহীনতার তদন্ত  ও বিচার করতে হবে।

সোমবার (২০ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৯ সংগঠনের নেতারা এসব দাবি করেন।

বিবৃতিতে নেতারা বলেন, সরকার ৪০ লাখ পানিবন্দি মানুষের জন্য যে বরাদ্দ করেছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। আমরা এই বরাদ্দ বৃদ্ধির জন্য জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে ৯ সংগঠনের সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়ন আহবায়ক নাসিরুদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) আহবায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ ও কমিউনিস্ট ইউনিয়ন আহবায়ক ইমাম গাজ্জালীর নাম উল্লেখ করা হয়।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম