যাদের সক্ষমতা বেশি তারা কর দেয় না: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ২২:২০আপডেট : ২৮ জুন ২০২২, ২২:২০

যাদের কর দেওয়ার সক্ষমতা বেশি তারা দেয় না দাবি করে সরকারি দলের সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, অতি ধনী ও ধনী ব্যবসায়ীরা কর অব্যাহতির জন্য যে আকুল আবেদন ছাপান এগুলো বন্ধ করুন। মঙ্গলবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, কঠিন সময় মোকাবিলায় অর্থমন্ত্রী একটি বাস্তবধর্মী বাজেট দিয়েছেন। দেশের অর্থনীতি সচল আছে। এক সময়ের বিশ্বের দশম দরিদ্রতম দেশ থেকে বাংলাদেশ এখন ৪১তম অর্থনীতির দেশ। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। তিনি রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা কর দিতে পারে তারা দেয় না। আর যারা দেয় তাদের ওপর করভার বেশি হয়।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই বলছেন পদ্মা সেতু হয়ে গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরিগুলোর কি হবে? ইতিমধ্যে অনেক সংসদ সদস্যই চাহিদা দিয়েছেন। কক্সবাজারের মহেশখালী, চট্টগ্রামের সন্দ্বীপ, পিরোজপুর-বাকেরগঞ্জ, পটুয়াখালী-দশমিনা এসব জায়গায় ফেরি সার্ভিসের বিষয়ে স্টাডি করেছি। কুড়িগ্রামের চিলমারী-রৌমারী এলাকায়, পাবনা-রাজবাড়ী, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল এসব এলাকায় ফেরি সার্ভিস দিয়ে মানুষকে সেবা দিতে চাই।

পদ্মা সেতু হওয়ার কারণে চট্টগ্রাম থেকেও ঢাকার সঙ্গে কম দূরত্বের পায়রা বন্দর দেশ পেতে যাচ্ছে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন। তার মধ্যে সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী তার এলাকার কিছু দুর্দশার কথা বলতে গিয়ে বলেছিলেন ‘ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট’। সদরঘাট কিন্তু এই অবস্থায় নাই। এখান মানুষ বলে ‘দেখতে হলে ফিটফাট চলে যাও সদরঘাট’। এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন।

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার সুযোগ দিতে যে প্রস্তাব রাখা হয়েছে তার বিরোধিতা করে  গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, এই প্রস্তাব অনৈতিক ও বেআইনি। দেশদ্রোহীদের পাচার করা টাকা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া সমর্থন করা যায় না। বিদেশে যাতে টাকা পাচার না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম