নড়াইলের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ১৫:০৯আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫:৩০

সম্প্রতি নড়াইলের কয়েকটি হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘বিএনপির স্থায়ী কমিটি মনে করে এই ঘটনা সরকার বিরোধী জনরোষকে ভিন্নখাতে প্রভাবিত করার অপতৎপরতা। বর্তমান আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিষ্ক্রীয়তাই এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ।’

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব জানান, ক্ষতিগ্রস্থ গ্রামে সরেজমিনে তদন্ত করার জন্য দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।  কমিটির সদস্য থাকবেন যথাক্রমে অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ফাহিমা নাসরীন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা ও নিপুণ রায় চৌধুরী।

ফখরুল জানান, কমিটি আগামী ২৬ জুলাই এর মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম