বঙ্গবন্ধুর মতো নেতা মানবসভ্যতার ইতিহাসে বিরল: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ২০:১১আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:০৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্ব ইতিহাসে তো বটেই, মানবসভ্যতার ইতিহাসেও বিরল। যার ডাকে লাখ লাখ মানুষ যুদ্ধে নেমেছিল, যে মানুষটি হ্যামিলনের বংশীবাদকের মতো মানুষকে উদ্দীপ্ত করে ৫ হাজার বছরের ইতিহাসে বাঙালির জন্য প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণ সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি (জেপি) এই সভার আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ইতিহাসে কালিমালেপন করেছে। পঁচাত্তরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন এই হত্যার বেনিফিশিয়ারি যেসব দলের উদ্ভব ঘটেছিল, তারা আমাদের বলতো—এই হত্যাকাণ্ডের কোনও বিচার হবে না। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও দেশে ফেরার পর তারা বলেছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার চাইলে কখনও ক্ষমতায় যেতে পারবেন না। তিনি আপস করেননি। আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রায়ও কার্যকর হয়েছে।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু একজন সার্থক জাতীয়তাবাদী নেতা। খুব কম জাতীয়তাবাদী নেতা একটি জাতিরাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছেন।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের