‘গায়ে পড়ে কোনও হামলা করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬

‘বিএনপি আমাদের শত্রু নয়, আমাদের প্রতিপক্ষ। আমারা সেটা মনি করি। কিন্তু বিএনপি আমাদের শত্রু মনে করে। তারা স্লোগান দেয়, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এ স্লোগান কে দিয়েছে? এই মিছিলের কে নেতৃত্ব দিয়েছে? তাকে আমরা চিনি। তারপরও আমরা বিষয়টি সহ্য করে যাচ্ছি।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সমম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির অভিযোগ, তাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে কারও কোনও বক্তব্য নাই, আপত্তিও নাই। কিন্তু আন্দোলন যদি হয় নেতা-কর্মীদের, আন্দোলন যদি হয় জনস্বার্থবিরোধী, আন্দোলন যদি হয় ধ্বংসাত্মক, আন্দোলনে যদি সাম্প্রদায়িকতা থাকে, তাহলে তা প্রতিরোধ করা হবে।’

দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘গায়ে পড়ে কোনও হামলা করা যাবে না। তবে কেউ যদি আমাদের গায়ে পড়ে হামলা করে, সে ক্ষেত্রে কি আমাদের কর্মীরা বসে থাকবে? জবাব দেওয়া হবে।’

খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির নেত্রী খালেদা জিয়া জেলের বাইরে অব্স্থান করছেন। তারা কিন্তু আন্দোলন করে খালেদাকে জেলের বাইরে আনতে পারেনি।’

মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন করে গণতন্ত্র কায়েম করবে বলে। ফখরুল সাহবে কি বলতে পারবেন, দলের কাউন্সিল কবে হয়েছে? নিজের ঘরে গণতন্ত্র নাই, দেশে গণতন্ত্র কায়েম করবে কীভাবে? বিএনপি নেতাকর্মীরা কাউন্সিল শব্দটা ভুলে গেছে।’

বিএনপির ৭ ধারা কেটে ফেলার সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘কাউন্সিল ছাড়া রাতের অন্ধকারে তারা দলের গঠনতন্ত্রের ৭ ধারা কেটে দিয়েছে। সেই ৭ ধারায় ছিল, দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপপ্ত কেউ দলের (বিএনপি) চেয়ারম্যান হতে পারবেন না। যেহেতু কাউন্সিল ছাড়া দলের গঠনতন্ত্র থেকে ওই ৭ ধারা বাদ দেওয়া হয়েছে, তাই এখন দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপ্ত যে কেউই বিএনপির চেয়ারম্যান হতে পারবে।’

/এসআই/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম