চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে কনফারেন্স করবে আ.লীগের প্রযুক্তিবিষয়ক উপকমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮

চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোরআইআর ফর ইমার্জিং ফিউচার’ শীর্ষক কনফারেন্সটি আগামী ৪ ও ৫ নভেম্বর দুদিনব্যাপী রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবদুস সবুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। চতুর্থ শিল্পবিপ্লব মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। প্রথম তিনটি শিল্পবিপ্লবের ট্রেন আমরা মিস করলেও, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে চতুর্থ শিল্পবিপ্লবে আমরা সামনের সারিতে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত সময়োপযোগী এই কনফারেন্সটি দেশ-বিদেশের পলিসি মেকার, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ও রিসার্চারদের পারস্পরিক মিথস্ক্রিয়া ও নলেজ শেয়ারিংয়ের দারুণ সুযোগ সৃষ্টি করবে এবং একটি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখবে।’

আয়োজকরা জানান, কনফারেন্সে শিক্ষাপ্রযুক্তি (এডুটেক), কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিটি ও আঞ্চলিক সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্পেস, জিও এবং ব্লু টেকনোলজি, দুর্যোগ প্রতিরোধ ও পুনরুদ্ধার ব্যবস্থাপনা, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, পরিবহন প্রকৌশল ও সড়ক যোগাযোগ, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ফিনটেক, জলবায়ু পরিবর্তন, প্রশমন ও অভিযোজন, এগ্রোটেক ও এগ্রো ইকোনমি, বায়োমেডিক্যাল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান, এআই, আইওটি, রোবোটিকস, ফাইভজি, স্বয়ংক্রিয় যান ও মেকাট্রনিকস, কেমিক্যাল, লেদার ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা, পেশাদারত্ব এবং নীতিশাস্ত্র, বিগ ডাটা, মেশিন লার্নিং, ব্লকচেইন ও ব্যবসায়িক বুদ্ধিমত্তা, ন্যানোটেকনোলজি ও মেটেরিয়াল সায়েন্স, ক্লাউড ও কোয়ান্টাম কম্পিউটিং, থ্রিডি প্রিন্টিং, সাইবার ফিজিও টেকনোলজিস এবং এমবেডেড সিস্টেম, অ্যাপ্লাইড সায়েন্স ও ইমার্জিং টেকনোলজি সম্পর্কিত বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত যেকোনও গবেষণাপত্র জমা দেওয়া যাবে।

চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে কনফারেন্স করবে আ.লীগের প্রযুক্তিবিষয়ক উপকমিটি

আগ্রহী গবেষকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গবেষণার সারবস্তু ও জীবনবৃত্তান্তের সারসংক্ষেপ কনফারেন্স ওয়েবসাইটে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ১০ অক্টোবর প্রাথমিকভাবে নির্বাচিত গবেষকদের তালিকা প্রকাশ করা হবে।

পরে ২৫ অক্টোবর বাছাই করা গবেষণাপত্রগুলো উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে জমা দিতে হবে। এ ছাড়া কনফারেন্স উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে পোস্টার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের ডিজাইন করা পোস্টার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে পারবেন। বাছাই করা পোস্টারগুলো ২৫ অক্টোবর ২০২২ মধ্যে চূড়ান্তভাবে জমা দিতে হবে। কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড দেওয়া হবে।

আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে কনফারেন্সে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশি পেশাজীবীদের জন্য নিবন্ধন ফি ১ হাজার টাকা এবং বিদেশিদের জন্য ১০০ মার্কিন ডলার। অন্যদিকে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ মার্কিন ডলার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।

সম্মেলন-সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.4iref.org এই ওয়েবসাইটে। এ ছাড়া আগ্রহীরা প্রয়োজনে [email protected] বা ০১৫৫০১৫৫১৫৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

/এসও/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী