আমাদের কথাই সত্য প্রমাণিত হলো: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৮:০১আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৯:২৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গাইবান্ধার ঘটনা প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদের একটা মাত্র আসনে সর্বশক্তি দিয়েও নিয়ন্ত্রণ করতে না পেরে নির্বাচন বন্ধ করে দিয়েছে ইসি।’

তিনি বলেন, ‘নির্বাচন কতটা সুষ্ঠু হলো না হলো সে বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমরা বারবার যে কথাটা বলে এসেছি, সেটাই সত্য প্রমাণিত হলো। আমাদের আগ্রহ হলো সমগ্র দেশকে যারা বিব্রতকর অবস্থায় ফেলেছে, গণতন্ত্রকে যারা হরণ করেছে, দেশকে যারা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, তাদের সরিয়ে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বিএনপির ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দলটির জেলা সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার পতনে বিএনপির আন্দোলনের তৃতীয় পর্যায় শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। যেখানে লক্ষ মানুষের ঢল নেমেছে। ঢাকার মহাসমাবেশ সেটাকে ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করি। এভাবেই এই অবৈধ সরকারের পতন ঘটবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, ‘দুর্ভিক্ষ হবে এটাই যদি হয়, তবে তিনি প্রধানমন্ত্রী আছেন কেন? তার উচিত দ্রুত ক্ষমতা ত্যাগ করা।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম