জিয়াকে বিশ্বাস করে কর্নেল তাহের ভুল করেছিলেন: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ২০:৪৯আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২০:৪৯

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু যেমন খন্দকার মুশতাককে বিশ্বাস করে ভুল করেছিলেন, কর্নেল তাহেরও জিয়াকে বিশ্বাস করে ভুল করেছিলেন’।

সোমবার (৭ নভেম্বর) শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভায় ইনু এসব কথা বলেন।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়ার বিশ্বাসঘাতকতায় সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও হত্যা-খুন-ষড়যন্ত্র-ক্যু-সংবিধান লঙ্ঘন-অবৈধ ক্ষমতা দখল-সামরিক শাসনের বিরুদ্ধে সিপাহীদের বিদ্রোহ বিশ্বের রাজনীতির ইতিহাসে এক অনন্য মহান ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে’।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে সিপাহী বিদ্রোহের ঘটনা মানেই রক্তপাত ও নির্মমতার ঘটনা। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা কতটা নির্মম ছিল তা সবাই জানেন। ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহে সিপাহীরা আকাশের দিকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুড়েছে। তাদের হাতে অস্ত্র-গোলা-বারুদ সবই ছিল। কিন্তু দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অফিসার বা সিপাহী বা মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষ হত্যার ঘটনা, রক্তপাতের ঘটনা ঘটেনি।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম