যুবলীগের সমাবেশস্থলে জুমার জামাত

ঢাবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:১৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে সমাবেশস্থলে জুমার জামাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ নভেম্বর) বেলা আড়াইটায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিম ধর্মাবলম্বীরা এই জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।

সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত থেকে আসতে শুরু করে যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে অবস্থান করছেন নেতাকর্মীরা। এছাড়াও সকাল থেকেই মিছিলে মিছিলে আসতে থাকে সমাবেশস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্যানের ভেতরে ও আশপাশে জনসমাগম বাড়তে থাকে।

উদ্যানের পশ্চিম পাশে বেড়া দিয়ে আগে থেকেই নামাজের জন্য জায়গা নির্ধারণ করে রাখা হয়। সেখানে জুমার জামাত অনুষ্ঠিত হয়। লোকসংখ্যা অধিক হওয়ায় যারা নামাজের মূল স্থানে জায়গা পাননি তারা বেড়ার বাইরে ও আশপাশে নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুফতি এহসানুল হক মুজাদ্দেদী।

খুতবায় সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির প্রতি স্রষ্টার প্রত্যাশা, স্রষ্টার প্রতি সৃষ্টির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। নামাজ শেষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের জন্য দোয়া করা হয়।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম