১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ১২:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১২:৪২

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে গণসমাবেশ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে ডিএমপি কার্যালয়ে আসে বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির নেতারা প্রবেশ করেন। পরে সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দফতর থেকে বের হয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা।

সাক্ষাৎ করতে আসা বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘দেশে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও দলের পাঁচ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়া, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন কোনও বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেসব বিষয়ে জানিয়েছি কমিশনারকে।’

আমান উল্লাহ আরও বলেন, ‘বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। এ ছাড়া আগামীতে আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলেছেন তারা আলোচনা করে আমাদের জানাবেন।’

বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।

শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে যাতে গণিপরিবহন বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়েও ডিএমপি কনিশনারের কাছে জানানো হয়েছে।’ এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন যায়গায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কার্যালয়ে আসেন বিএনপি সাত সদস্যের একটা প্রতিনিধিদল।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম