বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঐক্য ন্যাপ। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক এ কথা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তেল, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবনে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক দুর্ভোগ, লুটেরা, পাচারকারী, সিন্ডিকেট ব্যবসায়ী, মুনাফাখোর, দুর্নীতিগ্রস্থ প্রশাসন, হত্যা-গুম, নারী-শিশু নির্যাতন এর প্রতিবাদ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।









