বিএনপিকে ১৪ দফা দিলো গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:২১

যুগপৎ আন্দোলন, ক্ষমতাসীন সরকার ও শাসন ব্যবস্থা বদলের লক্ষ্যে বিএনপিকে ১৪ দফা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি নেতাদের হাতে এসব দফা তুলে দেওয়া হয়েছে।

১৪ দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সরকারের পদত্যাগ; অন্তর্বর্তীকালীন সরকার গঠন; স্বাধীন নির্বাচন কমিশন গঠন; সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন; দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি; সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার রক্ষা; ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল; গুম-খুনের বিচার ও তদন্ত কমিটি গঠন; যৌক্তিক ভাড়া নির্ধারণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো; সড়কে নিরাপত্তা নিশ্চিত; জ্বালানি ও বিদ্যুৎ খাতে লুটপাটের তদন্ত; গুমের শিকার সব নাগরিককে উদ্ধার; স্বাস্থ্য সম্পদ বিবেচনা করা, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নির্ধারণ প্রভৃতি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’