ইউপি নির্বাচনে আ.লীগের ২৫০ প্রার্থী চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪৭

ইউপি নির্বাচনে আ.লীগের ২৫০ প্রার্থী চূড়ান্ত আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২৫০টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির মনোনয়ন বোর্ডের বৈঠকে তৃণমূল থেকে পাঠানো প্রার্থীর তালিকা যাচাই-বাছাই করে এ তালিকা চূড়ান্ত করা হয়। তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার রাত ৮টার দিকে বৈঠক শুরু হয়, চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।
বৈঠকে ১০টি পৌরসভার প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার পর্যন্ত এ বৈঠক মূলতবি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফের বৈঠক বসবে। বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে সভাপত্বিত করেন আওয়ামী লীগের সভাপতি ও বোর্ড চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, প্রথম দফায় ৭৫২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত হবে বুধবার।
দেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন। তবে মেম্বাররা আগেই মতো কোনো দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নেবেন।

/পিএইচসি/এআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম