দাবি মেনে নিন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ২০:৪৫আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২০:৫৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনও সময় আছে, আমাদের ১০ দফা দাবি মেনে নিন, পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই কমিশনের অধীনে নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দমতো সংসদ গঠন করবে। এটা মেনে নিন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’

বুধবার (৮ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘এ কথা (পালানোর) বললে বলে, কোথায় পালাবো? অতীতে পালিয়েছেন তো। সব পালিয়েছেন। কেউ পাকিস্তানে, কেউ হিন্দুস্তানে। পালাননি? এবার কিন্তু সেই পথ খুঁজে পাবেন না। এখনও সময় আছে সংসদে বিল নিয়ে আসুন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করুন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের সামনে কোনও বিকল্প নাই। এদের ধাক্কা মারতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। এই সরকারের একটাই উদ্দেশ্য ও লক্ষ্য বিএনপিকে ধ্বংস করে দেওয়া। এটা আরও আগেই শুরু হয়েছে। ১১/১ তাদের আন্দোলন সফল, সেটার প্রতিদান দিতে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বাসিয়েছে। তাদের কথায় আন্দোলনের ফসল। আজ ১৩ থেকে ১৪ বছর ক্ষমতায় থেকে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে।’

সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পরপর তিনটা বিস্ফোরণ ঘটেছে। ঢাকায় দুটি, চট্টগ্রামের একটি। সরকারের কারও কোনও দায় নেই? ঢাকায় সিদ্দিকবাজারের ঘটনায় ১৭ জন মারা গেছেন। সরকারের দায়িত্ব হলো কোথাও কোনও সমস্যা আছে কি না এটা দেখা। অথচ তাদের কোথাও কোনও খরব নেই।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘২৭ দফা ও ১০ দফায় দেশের মানুষ ঐক্যবদ্ধ। আমাদের নেতৃত্ব দিতে হবে। কোনও ব্যক্তি নয়, দলকে নিতে দায়িত্ব নিতে হয়। তাই আমাদের দায়িত্ব নিতে হবে। মনে রাখতে হবে, ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমার যদি নেতৃত্ব দিতে পারি, তাহলে আজকের আলোচনা সার্থক হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের সময় নাই। নিরপেক্ষ সরকার দিতে হবে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চলানায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ।

এ ছাড়া এ সময় অঙ্গ দলগুলোর নেতারাও বক্তব্য দেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম