দলীয় প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি পাঠাচ্ছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪১

আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাছাই করা চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়ে চিঠি পাঠাতে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এসব চিঠি পাঠানো হচ্ছে।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রতীক বরাদ্দের চিঠি পাঠাতে শুরু করার বিষয়টি জানান।
আগামী ২২ মার্চ দেশের ৭৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এজন্য আওয়ামী লীগের (স্থানীয় সরকার) ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড তিনদিন বৈঠক করে বৃহস্পতিবার নাগাদ ৭০২ জন প্রার্থীকে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য বাছাই করেছে। বাকি ৩৭টি পদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য শুক্রবার বিকাল ৪টায় আবার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে।
প্রতীক বরাদ্দের চিঠি নিতে দেশের বিভিন্ন স্থান থেকে চেয়ারম্যান পদের প্রার্থীরা এবং তাদের সমর্থকরা ধানমণ্ডির কার্যালয়ে আসতে শুরু করেছেন।
/পিএইচসি/এফএস/ এএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের